হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
তিনি জানান, বুধবার সনাতন ধর্মালবম্বীরা জন্মাষ্টমী উদযাপন করছে। এ কারণে এই দুই দেশে সরকারি ছুটি থাকায় বন্দরের ব্যবসায়ীরা বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকে এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি নিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল ইসলাম জানান, দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
মো.মাহাবুর রহমান/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত