মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসি মালিকের জরিমানা
দিনাজপুরের বিরামপুরে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলাবাগান এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম এ জরিমানা করেন।
আরও পড়ুন: নিষিদ্ধ ওষুধ বিক্রি: ৬ ফার্মেসিকে সোয়া ৫ লাখ জরিমানা
তারা হলেন- এসকে মেডিসিনকে দুই হাজার, স্বাধীন ফার্মেসিকে ১০ হাজার ও মোহাম্মদ মেডিসিন ফার্মেসি তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, শহরের কলা বাগান এলাকার বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। পরে ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তিন ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. মাহাবুর রহমান/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত