প্রধানমন্ত্রীকে কটূক্তি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
বগুড়া সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে হোসাইন ইসলাম হোসেন (২৬) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানাপুলিশ যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে হোসাইন ইসলামকে।
গ্রেফতার হোসাইন ইসলাম ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও কারিগড়পাড়া গ্রামের তসলিম উদ্দিন মেকারের ছেলে।
মামলার বাদী নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ছাত্রলীগের একজন আদর্শিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টে সংক্ষুব্ধ হয়েছি। দলীয় অভিভাবকের সম্মানহানি কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই মামলা করেছি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত