করতোয়া নদীতে প্রতীকী নৌকা ভাসালেন শিক্ষার্থীরা
বগুড়ায় করতোয়া নদীতে প্রতীকী নৌকা ভাসিয়ে পানিপ্রবাহ নিশ্চিতের দাবি করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া মহিলা কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নদী সংলগ্ন এসপি ব্রিজে এ কর্মসূচি পালিত হয়।
আরও পড়ুন: ক্ষুব্ধ পরিবেশবাদীরা বাসিয়া নদীতে ভাসালেন কাগজের নৌকা!

বাপার বগুড়ার সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে মহিলা কলেজ প্রাঙ্গণে বিশ্ব নদী দিবস কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ-প্রাবন্ধিক ও কবি বজলুল করিম বাহার।
বাপা বগুড়ার যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় এসময় বাপার কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান, বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন রাজু, শিক্ষাবিদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত