মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু
ফাইল ছবি
বগুড়ার আদমদীঘিতে মাছ ধরে ফেরার সময় বজ্রপাতে হাফিজুল ইসলাম (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) উপজেলা হরিণমারা গ্রামে এ ঘটনা ঘটে।
হাফিজুল বগুড়ার কাহালু উপজেলার চকদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে। এসময় তার সঙ্গে থাকা একই গ্রামের মৃত মহসিনের ছেলে বুলবুল (৩৫) গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু
স্থানীয়রা জানায়, সকালে বুলবুল তার খালু শ্বশুর হাফিজুলকে নিয়ে মাছ ধরতে নাগর নদে যান। দুপুরে বৃষ্টি আসায় মাছ ধরা শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। এমন সময় উপজেলার হরিণমারা-বাগিচাপাড়া গ্রামের ফসলি মাঠে পৌঁছালে বজ্রপাতে হাফিজুল ইসলাম মারা যান। বুলবুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বুলবুলকে উদ্ধার করে বগুড়ার হেলথ সিটি হাসপাতালে ভর্তি করেন।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মণ বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত