তিন দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
বিভিন্ন মামলায় গ্রেফতার ‘আলেম-উলামাদের’ মুক্তি ও মামলা প্রত্যাহারসহ তিন দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শহরের কারবালা এলাকা থেকে মিছিলটি বের হয়ে চারমাথা গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
তাদের দাবিগুলো হলো- কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতে ইসলামীর আমিরসহ গ্রেফতার সব নেতাকর্মীদের ও বিভিন্ন মামলায় গ্রেফতার ‘আলেম-উলামাদের’ মুক্তিসহ মামলা প্রত্যাহার।
আরও পড়ুন: ব্যারিস্টার কায়সার কামালের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এ সময় বগুড়া শহর শাখা জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, জামায়াত মিছিল বা সমাবেশের কোনো অনুমতি নেয়নি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত