নতুন পদ্ধতি চালু করায় ভিসা জটিলতা তৈরি হচ্ছে: মনোজ কুমার
ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, আবেদনের নতুন পদ্ধতি চালু করায় ভিসা পেতে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। বয়স্ক ও রোগীদের সুবিধার জন্য নতুন এ ভিসা প্রসেসিং চালু করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে: ভারতীয় হাইকমিশনার
তিনি বলেন, প্রতিদিন ১২০০ ভিসার আবেদন পড়ছে। আমরা সেগুলো পরীক্ষা করে দ্রুত ভিসার পারমিশন দিচ্ছি। মেডিকেল ভিসা ১-৩ দিনের মধ্যে দেওয়া হচ্ছে। মাদকপাচার রোধে দুই দেশের প্রশাসন কাজ করে যাচ্ছে।
পরে হিলি স্থলবন্দরে আমদানিকারকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, হিলি-ঘোড়াঘাট সার্কেলের পুলিশ সুপার শরিফুল ইসলাম, ওসি আবু সায়েম মিয়া, হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হিলি কাস্টমসের সহকারী কমিশনার বায়জিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ