টঙ্গীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে রাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন দিলু (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। শুক্রবার রাত ৩টার দিকে মিরাশপাড়া নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন দিলু টঙ্গীর আরিচপুর এলাকার মৃত রহিম গাজীর ছেলে। আহত র্যাব সদস্যরা হলেন- নায়েক নাছির উদ্দিন ও কনস্টেবল হাবিজ উদ্দিন।
র্যাব-১ সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ব্যবসায়িক বিরোধ নিয়ে মিরাশপাড়া নদীবন্দরের পাশে ইটভাটা এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে রাব-১ সদস্যরা ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এ সময় রাব সদস্যরা পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দিলুকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১টি এলজি, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৩টি ছোরা, ১৯৬ পিস ইয়াবা, ইয়াবা সেবনের উপকরণ, ১০-১২ জোড়া স্যান্ডেল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি, ইয়াবা ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে