নওগাঁয় তনুর ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নওগাঁ জেলা শাখার উদ্যোগে কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মিতালী প্রামানিক এবং জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সজিব সরকার।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নওগাঁর সাধারণ সম্পাদক এ্যাড. মহসিন রেজা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদীন মকুল, জয়ন্ত বর্মন, ছাত্র ইউনিয়ন নেতা আনন্দ বর্মন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
আব্বাস আলী/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে