তিন দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
বগুড়ায় তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের নুরানি মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে চার মাথায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
আরও পড়ুন: বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
তিন দফা দাবি হলো- কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতে ইসলামীর আমিরসহ গ্রেফতার সব নেতাকর্মীর মুক্তি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ‘আলেম-উলামাদের’ মুক্তি ও মামলা প্রত্যাহার।
শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় জামায়াত নেতা মাওলানা শহিদুল ইসলাম, আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত