পূজায় ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
ফাইল ছবি
সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে। তবে স্বাভাবিক থাকবে চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
সোমবার (৯ অক্টোবর) হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
তিনি বলেন, ১৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২৫ অক্টোবর বুধবার পর্যন্ত সাতদিন ভারতের সঙ্গে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। ২৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
জানতে চাইলে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, দুর্গাপূজায় ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শুধু তাই নয় এ সময় উভয় দেশের মধ্যে যাত্রী পারাপারের সংখ্যা বেড়ে যায়।
মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ