অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, ৩ দোকানির জরিমানা
দিনাজপুরের বিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানের আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে পৌর শহরের স্টেশন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিরামপুর থানাপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে শাহিন টি স্টল মালিককে পাঁচ হাজার টাকা, খলিল টি স্টল মালিককে এক হাজার টাকা এবং বেলাল স্টোর মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মমতাজ বেগম জানান, শহরের স্টেশন এলাকায় বিভিন্ন চা স্টলের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তিন দোকান মালিককে আট হাজার টাকা জরিমানা করা হয়।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ