সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন করব: ইসি হাবিব
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে আমরা নির্বাচন করব। সেজন্য আলোচনা করতে আমরা সব দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু কিছু কিছু দল আসেনি। হয়তো তাদের ইচ্ছা নেই বা আমাদের ওপর আস্থা নেই। এ পরিস্থিতিতে আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
রোববার (২২ অক্টোবর) দুপুরে খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক: ইসি হাবিব
তিনি বলেন, সেনা মোতায়েনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। যেটা ভালো হবে আমরা সেইটাই করবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
মো. আহসান হাবিব খান বলেন, ১৯৮৬, ১৯৯০, ২০০১ ও ২০০৮ এর নির্বাচনগুলোও শতভাগ সঠিক হয়নি। কিন্তু আমরা যা করছি তাতে আমরা সন্তুষ্ট, জনগণও সন্তুষ্ট।
আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ২ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৩ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৪ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ
- ৫ ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল