খুলনা মেডিকেলে আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু
ফাইল ছবি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শাহীন (৬৫) ও কমলা (৩২) নামে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শাহীন বাগেরহাট সদরের ও কমলা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পদ্মবিলার বাসিন্দা।
আরও পড়ুন: রামেক হাসপাতালে আরও ১ ডেঙ্গু রোগীর মৃত্যু
ডাক্তার সুহাস বলেন, বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। খুমেক হাসপাতালে বর্তমানে ২৮৬ জন চিকিৎসাধীন। এ হাসপাতালে চলতি বছর দুই হাজার ৭১০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
আলমগীর হান্নান/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ২ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৩ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৪ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ
- ৫ ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল