ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে বাসচাপায় বাবা-ছেলে নিহত

প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৯ মার্চ ২০১৬

যশোরের ঝিকরগাছায় বাসের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের হাজেরালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেনাপোল বাজার এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন (৫২) ও তার ছেলে রনি (৩০)।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমদ জানান, বিকেলে বাবা-ছেলে মোটরসাইকেল যোগে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিকরগাছার হাজিরালী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

মিলন রহমান/এআরএ/পিআর