মিরসরাইয়ে গাড়ি ভাঙচুর
সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের মিরসরাইয়ে মশাল মিছিল থেকে গাড়ি ভাঙচুরের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনসহ ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়।
শুক্রবার (৩ নভেম্বর) উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু ছালেক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। মামলার আসামি খৈয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকার খাদেমুল ইসলাম প্রকাশ নিলু (৪৭) ও অজ্ঞাত আসামি পশ্চিম মিরসরাই এলাকার আমান উদ্দিন কাজলকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: মিরসরাইয়ে মশাল মিছিলের পর গাড়ি ভাঙচুর
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় মশাল মিছিল বের হয়। এ সময় মিছিল থেকে গাড়ি ভাঙচুর করেন বিএনপি সমর্থকরা। পুলিশ এসে নুরুল আমিন চেয়ারম্যানের ছবি সংবলিত ব্যানার ও আগুন দিয়ে পোড়ানোর কিছু সরঞ্জাম জব্দ করে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে নয়দুয়ারিয়া এলাকায় অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে আগুন লাগানোর কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আবু ছালেক বাদী হয়ে ৩৮ জনের নামে এবং অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে মামলা করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত।
এম মাঈন উদ্দিন/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ