শরীফুল আলম গ্রেফতার
ভৈরবে রোববার হরতাল ডাকলো বিএনপি
ভিডিও বার্তায় হরতালের ডাক দেন পৌর বিএনপির সভাপতি শাহিন
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে গ্রেফতারের প্রতিবাদে ভৈরবে রোববার (৫ নভেম্বর) হরতালের ডাক দেওয়া হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক ভিডিও বার্তায় ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. শাহিন এ ঘোষণা করেছেন।
আরও পড়ুন: ভৈরবে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুলসহ গ্রেফতার ৫
তিনি বলেন, আজ ভোরে পৌরশহরের কমলপুর এলাকায় একটি বাসা থেকে সাদা পোশাকের একটি দল বিএনপির কেন্দ্রীয় নেতা ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে রোববার ভৈরবে সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে। ভৈরব উপজেলাসহ সাতটি ইউনিয়ন ও পৌরসভার সব ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।
এর আগে ভোর ৬টার দিকে ভৈরব পৌরশহরের কমলপুর এলাকা থেকে কেন্দ্রীয় নেতা শরীফুলসহ পাঁচজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অপর চারজন হলেন- ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি সাইফুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, মাজহার ও শরীফুল আলমের ব্যক্তিগত চালক রতন।
রাজীবুল হাসান/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি