টাঙ্গাইল বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে শহরের বেপারীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেছে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বিস্ফোরক-নাশকতা ও পুলিশ হত্যা মামলায় তিনি এজাহারনামীয় আসামি।
এদিকে, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
আরিফ উর রহমান টগর/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ