‘ইটস এন্ড’ লিখে রাতে ফেসবুকে পোস্ট, সকালে লাশ মিললো কলেজছাত্রের
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শয়নকক্ষ থেকে আফনান লিয়ন (১৯) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আফনান লিয়ন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আতিয়ার খাঁর ছেলে। তিনি উপজেলার মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে লিয়নের মা মদিনা খাতুন আত্মীয়ের মরদেহ দেখতে মেহেরপুর সদরে যান। রাতে তিনি আত্মীয়ের বাড়িতেই ছিলেন। ওই রাতে নিজের ছবিসহ ‘ইটস এন্ড?’ লিখে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন লিয়ন। পরদিন সকালে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে উঁকি মেরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ফেলেন। থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ বলেন, ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়েছেন লিয়ন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
হুসাইন মালিক/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ২ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৩ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৪ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ
- ৫ ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল