পরিত্যক্ত স্থান থেকে ৪২০ কেজি সরকারি চাল উদ্ধার
সিরাজগঞ্জে পরিত্যক্ত স্থান থেকে মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির জন্য বরাদ্দের ৪২০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের কৈজুরি ঠুটিয়া কলেজের সামনের পরিত্যক্ত স্থান থেকে এসব চাল উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে গ্রামপুলিশ পাঠিয়ে চালগুলো উদ্ধার করা হয়। সরকারি বরাদ্দের এসব চাল ৩০ কেজি ওজনের ১৪টি চালের বস্তা পরিবর্তন করে ৬০ কেজি ওজনের সাতটি বস্তায় ভরা ছিল।
স্থানীয়রা জানান, কলেজের সামনের পরিত্যক্ত স্থানে চালের বস্তাগুলো পড়ে থাকতে দেখা যায়। পরে উপজেলা প্রশাসনকে জানালে চালগুলো উদ্ধার করে হেফাজতে রাখেন ইউপি চেয়ারম্যান।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, চালগুলো ভিডব্লিউবি নাকি ন্যায্যমূল্যের তা সঠিকভাবে এখনো জানা যায়নি। বিষয়টি উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত করে দেখতে বলা হয়েছে।
এম এ মালেক/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত