সিরাজগঞ্জ বিএনপির দপ্তর সম্পাদক গ্রেফতার
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশকে (৪০) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের জুবলী বাগান এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি তানভীর মাহমুদ পলাশকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
এম এ মালেক/এসজে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত