মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে নানি-নাতনির মৃত্যু
ফাইল ছবি
সিরাজগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে নানি-নাতনি।
সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল-নাটোর মহাসড়কের নাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বড়হর ইউনিয়নের ব্রহ্মগাছা গ্রামের শিশু রোকেয়া খাতুন (৫) ও তার নানি ছামিরুন নেছা (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাইমুড়িতে ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। গুরুতর আহত ছামিরুন নেছাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এম এ মালেক/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত