রোহিঙ্গা ক্যাম্পে সাবেক হেড মাঝিকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আতাউল্লাহ (৫০) নামের সাবেক এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে আরসার সন্ত্রাসীরা।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালীর ক্যাম্প-১৯ এর ইয়াছিন জোহারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আতাউল্লাহ ওই ক্যাম্পের মৃত জালাল আহমেদের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আরসার লোকজন উখিয়ার থাইংখালীর এফডিএমএন ক্যাম্পের ইয়াছিন জোহার দোকানের সামনে আতাউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক আতাউল্লাহকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত