টাঙ্গাইলে থেমে থাকা বাসে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত হেলপার
টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকায় থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাসটি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত করে। মাঝে মধ্যে মির্জাপুরে পোশাকশ্রমিকদের আনা-নেওয়া করে। সোমবার শ্রমিকদের নামিয়ে বাসটি নাটিয়াপাড়া মহাসড়কের পাশে দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১১টার দিকে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার বাবলু মিয়া আগুন দেখতে পেয়ে আশপাশের লোকদের ডাক দেন। পরে ফায়ার সার্ভিসকে জানালে ১৫ মিনিটের মধ্যে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসের হেলপার বাবলু মিয়া বলেন, মহাসড়কের পাশে বাস দাঁড় করিয়ে রেখে আমি ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পরে দেখি বাসের পেছনে আগুন। একথা বলতে বলতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, বাসে শুধু হেলপার ছিলেন। তিনি আগুন দেখেই বের হয়ে আসেন। তাই কোনো হতাহত হয়নি। তবে বাসের ভেতর বেশিরভাগই পুড়ে গেছে।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটা নাশকতা। আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ