সিরাজগঞ্জে সবজিবোঝাই পিকআপে আগুন
সিরাজগঞ্জ মহাসড়কে সবজিবোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়ায় এ ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: গাজীপুরে বাসে আগুন
ওসি বলেন, ভোরে একটি সবজিবোঝাই পিকআপ রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে পিকআপটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়ায় পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এম এ মালেক/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ