উখিয়ায় বসতঘরে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা
ফাইল ছবি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসতঘরে সৈয়দ আলম (২৪) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টার দিকে ক্যাম্পের ই/৪ ব্লকে এ ঘটনা ঘটে। সৈয়দ আলম ওই ক্যাম্পের মো. মুছার ছেলে ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০-১৫ জনের দুর্বৃত্ত সৈয়দ আলমের বসতঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আইএমও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত