বিজয়ের মাস বরণে সিরাজগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। জেলা প্রশাসন আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান জাতীয় পতকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেয়।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, ফিরোজ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. জান্নাত আরা হেনরী।
এরআগে 'মুক্তিযুদ্ধের চেতনায় এসো ঐক্য গড়ি সকল সাম্প্রদায়িকতা নির্মূল করি' স্লোগানে ১ ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা’ দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে সিরাজগঞ্জ সরকারি কলেজে 'পদ যাত্রা' করে জেলা মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন কমিটি।
এম এ মালেক/এনআইবি/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ