ময়লার স্তূপে মিললো ২০ লাখ টাকার হেরোইন, গ্রেফতার ১
রাজশাহীর গোদাগাড়ীতে সাবিয়ার রহমান ওরফে স্বাধীন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার বাড়ির পাশের ময়লার স্তূপ থেকে ২০ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে গোদাগাড়ী উপজেলার পিরিজপুর বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে র্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার স্বাধীন গোদাগাড়ী উপজেলার পিরিজপুর বাগানপাড়া এলাকার মৃত বাইতুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী একটি দল শুক্রবার রাতে মাদক কারবারি স্বাধীনের বাড়ি ঘেরাও করে। এ সময় পালানোর চেষ্টাকালে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামির বাড়ির পাশে ময়লা স্তুপে মাটির ২ ফিট গভীরে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাখাওয়াত হোসেন/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত