নোয়াখালী পুলিশ সুপারকে প্রত্যাহারের নির্দেশ
নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের সই করা চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসনের সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি দিয়েছে ইসি।
এরআগে ২০২১ সালের ১ আগস্ট শহীদুল ইসলাম পুলিশ সুপার হিসেবে নোয়াখালীতে যোগদান করেন।
দ্বাদশ নির্বাচন সামনে রেখে দেশের দুই বিভাগের দুই পুলিশ কমিশনার, পাঁচ জেলার পুলিশ সুপার, একজন জেলা প্রশাসক ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে নোয়াখালী পুলিশ সুপার একজন।
ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে