নোয়াখালী
মজুত করায় ২৮৫ বস্তা পেঁয়াজ ১১৬ টাকা দরে বিক্রির নির্দেশ
নোয়াখালীর বেগমগঞ্জে আড়তে মজুত করে রাখা ২৮৫ বস্তা পেঁয়াজ পাইকারি ১১৬ টাকা দরে বিক্রির নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্যতালিকা না থাকায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে চৌমুহনী দক্ষিণ বাজারে হক অ্যান্ড সন্স ও খগপতি ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া।
তিনি জাগো নিউজকে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালানো হয়। এতে পেঁয়াজের মূল্যতালিকা না থাকায় হক অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুত করে রাখা ২৮৫ বস্তা পেঁয়াজ ১১৬ কেজি দরে পাইকারি বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে খগপতি ভান্ডারকে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী এবং চৌমুহনী ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে