কক্সবাজার
সাগরে ৩০০ পর্যটক নিয়ে জাহাজ বিকল, ৩ ঘণ্টা পর সচল
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যান্ত্রিক ত্রুটির কারণে পর্যটকবাহী জাহাজ ‘এলটিসি কাজল’ পর্যটক নিয়ে সাগরে মাঝপথে ডুবোচরে আটকে যায়। তিন ঘণ্টা পর ত্রুটি সারিয়ে জাহাজ চলাচল শুরু করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে সাগরের মাঝপথে এ ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি টেকনাফের উদ্দেশে রওনা করেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ডুবোচরের কাছাকাছি পর্যটকবাহী জাহাজটি আটকে যায়। জাহাজে ৩০০ জনের মতো পর্যটক রয়েছেন। পরে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে যান্ত্রিক ত্রুটির সমাধান করা হয়। জাহাজটি ফের টেকনাফ জেটিঘাটের উদ্দেশে রওয়ানা দিয়েছে।
তবে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।
সায়ীদ আলমগীর/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ