রেলে নাশকতা
পাবনায় ৪৩ পয়েন্ট পাহারায় ২ শতাধিক আনসার
রেলে নাশকতা রোধে গুরুত্বপুর্ণ স্টেশন, লেভেল ক্রসিং ও রেল সেতু পাহারায় ২০৫ আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পাবনার ৯ উপজেলায় রেলের গুরুত্বপুর্ণ ৪৩ পয়েন্টে এসব আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের নির্দেশনায় সোমবার (১৮ ডিসেম্বর) রাত থেকে আনসার সদস্যরা রেল লাইন পাহারায় কাজ করছেন।
আনসার ও ভিডিপির পাবনা জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ জানান, ৪৩ পয়েন্টে যারা দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে রয়েছেন ৪১ পিসি/এপিসি এবং ১৬৪ আনসার ভিডিপির সদস্য। তারা সবাই পুলিশসহ আইন শৃংখলা বাহিনীকে সহায়তা করবেন। সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তারা পুরো কার্যক্রম তদারকি করছেন।
আমিন ইসলাম জুয়েল/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ