উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিসহ দুজনকে গুলি করে হত্যা
ফাইল ছবি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে উখিয়ার মধুরছড়া ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ ব্লক-সি/৭৮ এর মৃত মোহাম্মদ আমিনের ছেলে মো. আব্দুল্লাহ (২৩) ও ক্যাম্প-৪ এর হেড মাঝি ছৈয়দ আহমেদের ছেলে নাদির হোসেন (৩৯)।
আরও পড়ুন: ক্যাম্পে ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, উখিয়ার বালুখালী ক্যাম্প-১৭ এর বাসিন্দা মো. আব্দুল্লাহকে বসতঘর থেকে ৫-৬ জনের একটি দুর্বৃত্ত দল অস্ত্রের মুখে বের করে সি/৭৮ ব্লকে রাস্তার পাশে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে হত্যা করে।
অন্যদিকে মধুরছড়ার বসতঘর থেকে ক্যাম্প-৪ এর হেড মাঝি নাদির হোসেনকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ডান কানের নিচে ও পেটের ডান পাশে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, খবর পেয়ে থানা থেকে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ