কাজীরহাট-আরিচা রুটে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় পাবনার কাজীরহাট-আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কাজীরহাট-আরিচা রুটে চারটি ফেরি চলাচল করে। ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টার দিকে যমুনা নদীতে দুটি ফেরি আটকা পড়ে। এরমধ্যে কাজীরহাট ঘাট থেকে আরিচায় যাচ্ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরি ও আরিচা ঘাট থেকে কাজীরহাট ঘাটে আসছিল বেগম সুফিয়া নামের ফেরি। ফেরি দুটি আটকা পড়লেও কোনো দুর্ঘটনা ঘটেনি। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি কাজীরহাট ঘাটের সহকারী ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হবে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কাজীরহাট প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।
আমিন ইসলাম জুয়েল/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ