সিরাজগঞ্জে শাড়ি তৈরির কারখানায় আগুন
সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতের শাড়ীর তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বেলকুচি পৌরসভার চন্দনগাঁতী সাহা পাড়া মহল্লার উত্তম সাহার কারখানার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, রাতে শাড়ির কারখানায় আগুন দেখতে চিৎকার শুরু করেন তারা। পরে প্রতিবেশিরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
এম এ মালেক/এনআইবি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ