কালকিনিতে ১৫ মণ জাটকা জব্দ
ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা বাজারের পাশ থেকে ১৫ মণ জাটকাসহ একটি নসিমন গাড়ি আটক করেছে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমারের নেতৃত্বে ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালার সহযোগিতায় সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকালে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা ইলিশসহ একটি নসিমন গাড়ি আটক করা হয়।
বুধবার সকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শাম্মী আকতার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিম খানায় বণ্টন করেন।
কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাসিরুল হক/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি