নারায়ণগঞ্জের ৩টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন নির্বাচিত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে তিনটি ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, কাশীপুর ইউনিয়নে প্রার্থী এম সাইফুউল্লাহ বাদল, বক্তাবলীতে শওকত আলী ও আলীরটেকে মতিউর রহমান। এদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে একাধিক প্রার্থী না থানায় ওই তিনজন বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রশিদ মিয়া জাগো নিউজকে জানান, সদর উপজেলার ৬টি ইউনিয়নে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
বুধবার বিকেল পর্যন্ত উপজেলার ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। আর তিনটি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন।
তিনি আরো জানান, বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে এনায়েতনগর ইউনিয়নের স্বতস্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী বদিউল আলম বদু, মতিউর রহমান মতি প্রধান ও গোগনগরে ফজর আলী।
তিনি বলেন, আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়। বৃহস্পতিবার প্রতীক বরাদ্ধ দেয়া হবে।
এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচনে লড়ছে এনায়েতনগরে ৫ জন। তারা হলেন, আওয়ামী লীগের আসাদুজ্জামান, বিএনপির প্রার্থী এস এম মাহমুদুল ইসলাম আলমগীর, স্বতন্ত্র জাহিদ হাসান রুবেল, ইসলামী আন্দোলনের আবদুস সালাম। কু
তুবপুরে চারজন লড়ছেন। তারা হলেন, আওয়ামী লীগের গোলাম রসুল শিকদার, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু, ইসলামী আন্দোলনের সৈয়দ আলী মোস্তফা ও বাসদের এস এম কবির হোসেন।
আর গোগনগরে আওয়ামী লীগের জসিমউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নওশেদ আলী।
অন্যদিকে, রূপগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে কায়েতপাড়ায় আওয়ামী লীগের রফিকুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
শাহাদাত হোসেন/এমএএস /এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
- ২ ফেনীতে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর, কৃষক দল নেতাকে অব্যাহতি
- ৩ মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১৫
- ৪ বাবা ভোট না দেওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫