বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪
বগুড়ার শেরপুরে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত থেকে শুরু করে শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১২ দশমিক পাঁচ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জাগো নিউজকে বলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের প্রথমদিনেই পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, সেবনকারী, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।
এনআইবি/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে