বগুড়ায় ৬ জুয়াড়ি গ্রেফতার
বগুড়ার ধুনটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬১ হাজার টাকা, তিন বান্ডিল তাস ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলার আনারপুর গ্রামের আখের আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২), আবুল হোসেনের ছেলে আবুল কালাম (৪৮), রতিপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে গোলাম রব্বানী (৫২), মতিয়ার রহমানের ছেলে আব্দুল জলিল (৪০), আব্দুল প্রামানিকের ছেলে সোলায়মান আলী (৪০) ও এনামুল হকের ছেলে লালন হোসেন (৩০)।
শুক্রবার দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার আনারপুর তিনমাথা বাজার এলাকায় শফিকুল ইসলামের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জুয়া খেলার আসর বসে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সেখানে জুয়া খেলার আসর বসে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিস আলম বাদী হয়ে জুয়াড়িদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে