প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই মিলমালিককে জরিমানা
দিনাজপুরের বিরামপুরে চটের বস্তা ব্যবহার না করায় দুই মিলমালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে পৌরশহরের কলাবাগান ও স্টার সিনেমা হল এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলার কয়েকটি রাইচ মিলে অভিযান চালানো হয়। এসময় মিলগুলোতে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় মোস্তফা রাইচ মিলকে ১০ হাজার, এফ এম রাইচ মিলকে ১০ হাজার এবং নতুন বাজারের এক চালের আড়তকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইদিনে দিনাজপুরের সদর উপজেলায় সোহা অটো ও তৌহিদ অটো নামের দুই মিলে অভিযান চালায় জেলা প্রশাসক। তবে এ দুই প্রতিষ্ঠানকে কোনো জরিমানা করা হয়নি।
মাহাবুর রহমান/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে