ভৈরবে ৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চক বাজারে শিশু খাদ্যের দোকানে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে চক বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পুলিশ তাদের সহযোগিতা করে।

অভিযানের সময় দেখা যায়, শিশু খাদ্যের দোকানগুলোতে সাজানো শিশুদের নানা ধরনের লোভনীয় খাবার। চকলেট, চানাচুর, আচার, বিভিন্ন ধরনের বিস্কুটসহ হরেক রকমের শিশু খাদ্য সাজিয়ে রাখেন দোকানিরা। এর মধ্যে অধিকাংশ খাদ্যদ্রব্যের বিএসটিআইয়ের অনুমোদন নেই। এমনকি সরকার কর্তৃক নিষিদ্ধ শিশু খাদ্যদ্রব্যও রয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তা যাচাই বাছাই করে বিভিন্ন ধরনের অনুমোদনহীন ভেজাল শিশু খাদ্য জব্দ করেন। এছাড়া অনুমতি ছাড়া এসব শিশু খাদ্য বিক্রির দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করে।
এ কিষয়ে হৃদয় রঞ্জন বণিক জাগো নিউজকে জানান, ভোক্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবিষ্যতে এসব ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি করা থেকে বিরত রাখার জন্য এ অভিযান পরিচালনা
করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
রাজীবুল হাসান/এনআইবি/এসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত