মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন, জরিমানা অর্ধলাখ
দিনাজপুরের বিরামপুরে অনুমোদন ছাড়া জমিতে পুকুর খনন করার অপরাধে কাচাব উদ্দিন (৬০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার চতুরপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।
দণ্ডপ্রাপ্ত কাচাব উদ্দিন উপজেলার জোতবানি ইউনিয়নের চতুরপুর এলাকার চান মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জোতবানি চতুরপুর এলাকায় আবাদি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করে মাটি বিক্রি করছিলেন কাচাব উদ্দিন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) তাকে নিষেধ করেন। কিন্তু কাচাব উদ্দিন তাদের কথা শোনেননি। পরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোনের বলেন, ‘অনুমোদন ছাড়া মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করায় কাচাব উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে।
মাহাবুর রহমান/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে