কিশোরগঞ্জে ৭ দিনব্যাপী বই মেলার উদ্বোধন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, পৌর মেয়র মো. পারভেজ মিয়া প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কাজী করিম উল্লাহ।
এসকে রাসেল/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ