মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, ২ ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অধিদপ্তটির কিশোরগঞ্জে সহকারী পরিচালক হৃদয় রঞ্জনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
হৃদয় রঞ্জন জাগো নিউজকে জানান, অভিযানে সদর মডেল থানার বিপরীত পাশে মেঘনা ডায়াগনস্টিক সেন্টার এবং যমুনা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার এ বিভিন্ন মেডিক্যাল পরীক্ষার জন্য ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়।

তিনি আরও জানান, এসব রিএজেন্ট ব্যবহারে ভুল রিপোর্ট প্রদানের সম্ভাবনা থাকে। পাশাপাশি সেবা গ্রহণকারীদের প্রতারিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এ কারণে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে মেনস স্টাইল জেন্টস পার্লারে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য পাওয়ায় আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল এবং জেলা ক্যাব সভাপতি আলম সারওয়ার টিটুসহ আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসকে রাসেল/এনআইবি/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ