সৌদিতে বাংলাদেশির হাতে বাংলাদেশি নিহত
সৌদি আরবে নিজ জেলার প্রতিবেশীদের হাতে সাব্বির হোসেন (২৬) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সৌদিতে পাশের কক্ষে থাকা অন্য বাংলাদেশিদের সঙ্গে সাব্বিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কিল-ঘুসির শিকার হন সাব্বির। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিচার দিতে তিনি কফিলের (মালিক) কাছে যাচ্ছিলেন। এতে প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরেন। এতে মৃত্যু হয় সাব্বিরের।
নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন ও সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রবাসী সাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ