টাঙ্গাইলে এটিএম লুঙ্গি কারখানার আগুন নিয়ন্ত্রণে
টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১০ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৪৫ মিনিট কাজ করে।
এ বিষয়ে টাঙ্গাইলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে খবর দিয়ে আনা হয়। তবে তিনটি ইউনিট কাজ করেই ৪৫ মিনিটের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে কি কারণে আগুন লেগেছে সেটি তাৎক্ষণিক জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু সেটাও জানা যায়নি।

তিনি আরও বলেন, জায়গাটা রিসাইকেলিং সেন্টার। এখানে জুট থেকে তুলা তৈরি করা হয়। তাই অনেকটাই আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা ছিল। সেকারণে পাঁচটি ইউনিট স্পটে আনা হয়েছিল।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে