সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশির
সৌদি আরবের নাজরান এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৪৭) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইশকা পূর্বপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু তালেব সৌদি আরবের একটি কোম্পানিতে দীর্ঘ পাঁচ বছর ধরে কর্মরত ছিলেন। রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবু তালেবের সংসারে স্ত্রী, এক ছেলে (৯) ও এক মেয়ে (১৯) রয়েছে।
শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন সড়ক দুর্ঘটনায় আবু তালেবের মৃত্যু সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ