ভৈরবে নৌকাডুবি
নিখোঁজ মা-মেয়ের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরিরা। শনিবার (২৩ মার্চ) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ তথ্য নিশ্চিত করেন।
তারা হলেন, পুলিশ সদস্য সোহেল রানার স্ত্রী মৌসুমি (২৫) ও তাদের মেয়ে মাহমুদা (৭)। এখনো তাদের ছেলে ছেলে রায়সুল (৫) নিখোঁজ রয়েছেন।
এছাড়াও রুপা দে (৩০), তার ভাইয়ের মেয়ে আরাধ্য (১২) ও ভগ্নীপতি বেলন দে (৩৮) ও নরসিংদীর রায়পুরা এলাকার কলেজ শিক্ষার্থী আনিকা আক্তারের (১৮) মরদেহ উদ্ধার হয়নি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, সকাল ৮টা থেকে ডুবুরিরা অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দুর্ঘটনা তলিয়ে যাওয়া নৌকাটিও শনাক্ত করা গেছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬ টায় দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেড ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে।
এসকে রাসেল/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ