মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে ঠিকাদারের মৃত্যু
জয়দেবপুর-বঙ্গবন্ধু যমুনা সেতু সংযোগ রেল সড়কের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে বিল্লাল চৌধুরী (৬০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রেল সড়কের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল চৌধুরী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বিল্লাল চৌধুরী বিকেলে পৌরসভার বাইমহাটি এলাকার কর্মস্থল থেকে হেঁটে রশিদ দেওহাটা গ্রামে বোনের বাড়ি যাচ্ছিলেন। বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় রেল সড়কে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। এর আগেই স্বজনরা মরদেহ নিয়ে গেছেন বলে জানান তিনি।
এস এম এরশাদ/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে