বান্দরবানে আফিমসহ নারী মাদক কারবারি গ্রেফতার
বান্দরবানের রোয়াংছড়িতে অফিমসহ রেদামা মারমা (৪৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রোববার (৩১ মার্চ) উপজেলার আঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রেদামা মারমা ওই এলাকার মৃত থোয়াইচিমং মারমার স্ত্রী।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, রেদামা মারমা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি বান্দরবানের পাহাড়ি এলাকায় মাদক সিন্ডিকেটের সঙ্গে সমন্বয় করে পাশের দেশ থেকে মাদক আফিম এনে রাখতেন। পরে সুযোগ বুঝে মাদকের চালান বিভিন্ন ভাগে ভাগ করে দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা মতো এজেন্টদের কাছে পাচার করতেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেদামা মারমাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ কেজি ৫১০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে